শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

ঢাকা থেকে শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী আটক, নেওয়া হচ্ছে সিলেটে

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আটক হাবিবুর রহমান স্বপন ও রেজা নূর মুঈন। ছবি: সংগৃহীত

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ।

তিনি জানান, আটককৃতদের ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সেটি তাঁদের হস্তান্তরের পর জানা যাবে। তা খতিয়ে দেখে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আটককৃত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র হাবিবুর রহমান (স্বপন)। তিনি বর্তমানে একটি মার্কিন প্রতিষ্ঠানে কাজ করেন। অপরজন হলেন স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র রেজা নূর মুঈন। তিনি বাংলাদেশের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করছেন। রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। উত্তরা থেকে দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়ে একই বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিকী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office