শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বোমা মারার পর আপনাদের নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই: জেলনস্কি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

উক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি।

রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে। কিন্তু কি ধরনের নিষেধাজ্ঞা সেটি এখনো স্পষ্ট করা হয়নি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেনই উক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি।

তিনি বলেছেন, বোমা মারার পর আপনাদের নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই। রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে বসে তাহলে তাদের ওপর কি ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি এখনই সকলের সামনে উন্মোচন করা হোক। যুদ্ধ বেধে গেলে কি হবে সেটি তাদেরও জানা দরকার আমাদেরও জানা দরকার।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। ভ্লদিমির জেলনস্কি আরও বলেন, আমাদের দেশ আক্রমণের শিকার হওয়ার পর অথবা আমাদের কোনো সীমানাই না থাকে, যদি আমাদের অর্থনীতি ব্যবস্থা ভেঙে যায় তাহলে তখন এসব নিষেধাজ্ঞা দিয়ে আমরা কি করব?
এদিকে, আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া প্রায় দেড় লক্ষাধি বেশি সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। গত বুধবার থেকেই তাদের গতিবিধিতে বিশেষ পরিবর্তন এসেছে। মহড়া, প্রশিক্ষণের পরিমাণ বেড়েছে। ফলে যে কোনও মুহূর্তেই ইউক্রেনের উপর হামলা চলতে পারে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া যে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে, তারমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে। গত ৪৮ ঘণ্টায় তারা কৌশলগত সামরিক আকার নিয়েছে। এই সামরিক অবস্থানগুলি ছিক সীমান্তের কাছেই, যেখানে আগে থেকেই রাশিয়ার সেনাবাহিনী হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office