শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ইউক্রেনে অভিযান দুই সপ্তাহে শেষ করার পরিকল্পনা পুতিনের

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: রয়টার্স

ইউক্রেনে অভিযান দুই সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা অ্যান্ড্রে কোরতুনভ।

ক্রেমলিনের উপদেষ্টা বলেন, যদি পুতিনের পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হয়, তাহলে হতাহতের পরিমাণ কম হবে। ফলে অভিযান সফল হিসেবে ধরা হবে। আর পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়বে না। অন্যদিকে এর বিপরীত কিছু হলে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাবে।

ইউক্রেনে রাশিয়ার হামলা ন্যায়সংগত না বলে বিবিসিকে জানান কোরতুনভ। তিনি বলেন, এ ঘটনায় তাঁর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা হতবাক ও বিধ্বস্ত।
কোরতুনভ রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের (আরআইএসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা ক্রেমলিন থেকে করা হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর আজ শনিবার রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনারা। শহরটির রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সরকার।

কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিতোপোল শহর রাশিয়ার সেনারা দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তবে ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

এদিকে ইউক্রেন থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। তবে জেলেনস্কি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আজ নিজের করা একটি ভিডিও টুইটারে পোস্ট করে জেলেনস্কি বলেছেন, তিনি কিয়েভে আছেন। সবাই মিলে দেশকে রক্ষা করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office