শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের: সিএনএন

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা বাহিনীকে পরমাণু অস্ত্রও প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বলে রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তাই আমি প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান আর্মি ডিটারেন্স ফোর্সকে যুদ্ধ সতর্কতায় রাখার নির্দেশ দিচ্ছি।

এ সময় প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, ‌‌‌’ইয়েস স্যার’ বলে পুতিনের কথার সম্মতি দেন।

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বেআইনি বলেও মন্তব্য করেন পুতিন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, কৌশলগত বাহিনী এমন ভাবে সাজানো হয়েছে যে ‘রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন রোধ করার পাশাপাশি আক্রমণকারীকে পরাস্ত করতে পারে। ওই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারও করার পরিকল্পনা করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরআইএ নভোস্তি জানিয়েছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চতুর্থদিন চলছে রোববার। ইউক্রেনের নানা শহরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office