শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত দুই

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৫ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার রাতে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। শহরের চিনাইর এলাকার সুজাত আলী মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নাজেল মাহমুদ খান (২৪) ও নাজিম ভূঁইয়া (২৪)। নাজেল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার ওমর আলীর ছেলে ও নাজিম দাতিয়ারায় ভাড়া বাসায় থাকা মামুন ভূঁইয়ার ছেলে। দুর্ঘটনায় আহতের নাম এনামুল।

একাধিক সূত্র জানায়, বিজয়নগর উপজেলায় দাওয়াত খেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন তারা। চিনাইর এলাকার সুজাত আলী মাজারের সামনে আসার পর মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office