শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ৫ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আরা ও মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মো. আসাদুজ্জামান রুমেল সাটুরিয়া বাজারে অভিযান চালান।

এ সময় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- সুমন এন্টারপ্রাইজের মালিক মো. আজম খান, বিজয় স্টোরের মালিক বিজয় বণিক, সন্তোষ বণিক ও সুদেপ চন্দ্র মণ্ডল।

এ বিষয়ে ইউএনও শারমিন আরা বলেন, নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে। বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office