শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।
কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষিকা সানজিদা আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় কিশোর-কিশোরীদের পক্ষে বক্তব্য রাখেন তুলি পাল।
অনুষ্ঠান শেষে বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্নজীবনীসহ স্বাধীনতার বই তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও কারাতে প্রশিক্ষনের জন্য ইউনিফর্ম এবং কর্মজীবী ল্যাকটেটিভ মাদার ও মাতৃত্বকালীন ভাতাভোগীদের মধ্যে কার্ড বিতরন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office