শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

সরকারের মাথাপিছু আয়ের বক্তব্য শুভংকরের ফাঁকি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

দেশে সাধারণ মানুষের নয়, ক্ষমতাসীনদের আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষের আয় কিন্তু ১৫ হাজার টাকার বেশি নয়। সরকারের মাথাপিছু আয়ের বক্তব্য আর উন্নয়নের বুলি শুভংকরের ফাঁকি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি নেতা এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষের জীবন আজ ওষ্ঠাগত। চাল, ডাল, তেল, লবণ ও চিনির দাম ১০০ থেকে ৩০০ ভাগ বেড়েছে। আজকে গোটা দেশে একটা নীরব দুর্ভিক্ষ সূচিত হয়েছে।

দুর্নীতি করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, এই দেশকে দুর্নীতির মধ্যে ফেলে দিয়েছে। তারা সিঙ্গাপুর আর কুয়ালালামপুরে বাড়িঘর করে ফেলেছে। টাকাপয়সা লুট করে তারা ওখানে পাঠিয়ে দিয়েছে, যার ফলে তারা জনগণের সঙ্গে রসিকতা ও মশকরা করে বলে, মানুষের আয় বেড়েছে। জনগণ ভালো আছে।

এই সরকার বাংলাদেশের অর্জনগুলোকে কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সরকার বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। পুরোপুরিভাবে ক্রীতদাস করার সব ব্যবস্থা তারা করেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচনকালে একটা নিরপেক্ষ সরকার লাগবে, যা আওয়ামী লীগের অধীন হবে না। আন্দোলনের কোনো বিকল্প নেই।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী, আবদুস সালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office