শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইতালির রোমে মহান শহীদ দিবস উদযাপন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুষ্পার্পণের পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ইতালি সরকারের কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে এ বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ডিজিটাল মাধ্যম জুমে করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office