শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘আমরা এ যুদ্ধ থেকে দূরে থাকতে চাই এবং দূরে থাকবও’

  |   বুধবার, ০৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভ্লাদিমির পুতিন-ভিক্টর অরবান

হাঙ্গেরিতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভিক্টর অরবান।

আর ভিক্টর অরবানের নির্বাচিত হওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি ইউরোপের বেশিরভাগ দেশ। কারণ ভিক্টর অরবান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের লোক হিসেবে পরিচিত।

ভিক্টর অরবান নির্বাচিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভিক্টরকে হয় পুতিনের সঙ্গে থাকতে হবে নয়ত পুরো বিশ্বের সঙ্গে থাকতে হবে। দুই পক্ষের সঙ্গেই তিনি ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন না।

আর ইউক্রেনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর এর প্রতিক্রিয়া জানিয়েছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো ইউক্রেনের দূতকে ডেকে পাঠিয়ে জানিয়েছেন, ইউক্রেনের নেতারা যেন হাঙ্গেরির নেতাদের নিয়ে ও হাঙ্গেরিকে নিয়ে কোনো অপমানজনক কথা না বলেন।

তাছাড়া তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হাঙ্গেরির যুদ্ধ না। এ যুদ্ধে তারা জড়াতে চান না এবং জড়াবেনও না।

এ ব্যাপারে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, হাঙ্গেরির প্রতি তারা যেসব অপমানজনক কথা বার্তা বলছে সেগুলো এখনই বন্ধ করতে হবে এবং হাঙ্গেরির জনগণের ইচ্ছা স্বীকার করতে হবে।

তিনি বিবৃতিতে আরও বলেন, এটি আমাদের যুদ্ধ না। আমরা এ যুদ্ধ থেকে দূরে থাকতে চাই এবং দূরে থাকবও।

এদিকে হাঙ্গেরির ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছু রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল।

ফলে দেশটি প্রথম থেকেই জানিয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না এবং ইউক্রেনকে কোনো প্রকার অস্ত্র দিয়ে সহায়তা করবে না। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office