শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

আড়ৎ থেকে হাত বদল হলেই বেড়ে যায় লেবুর দাম

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ি টিলাভূমিতে কাগজি লেবুর আবাদ হয়। জারা, কাগজি লেবু ছাড়াও সুগন্ধি চায়না লেবুর চাষ হয় এ অঞ্চলে। তার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় লেবুর আবাদ বেশি হয়ে থাকে বলে লেবুর উপজেলাও বলা হয়ে থাকে শ্রীমঙ্গলকে।লেবুর পাশাপাশি আনারস, কলা,পেপে,নাগা মরিচ সহ বিভিন্ন ফসলাদি চাষ করা হয়।
লেবুর উপজেলা হলেও শ্রীমঙ্গলে এখন লেবুর দাম বেশি। রমজান মাসকে সামনে রেখে এখানকার লেবু চাষীরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করে থাকেন। রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বছরের এই সময়টিতে লেবুর দাম বেড়ে যায়।

অবশ্য লেবু চাষীরা বলেছেন, চৈত্র মাসে রমজান মাস হওয়ায় পাহাড় টিলায় সেচ দেওয়া খুবই ব্যয়বহুল। ফলে বিশেষভাবে সেচ ও সার দিয়ে লেবু ফলানোর কারণে এমনিতেই লেবুর দাম বেশি পড়ে যায়। আসছে বর্ষায় লেবুর উৎপাদন ও দাম দুটোই কমে যাবে। এতে রমজানের সঙ্গে দামের কোন সম্পর্ক নেই বলে জানান তারা।
তবে লেবুর পাইকারি আড়ৎ ও খুচরা বাজারে লেবুর দামের বিশাল ফারাক লক্ষ্য করা গেছে।

সম্প্রতি শ্রীমঙ্গলের লেবু বাজার ঘুরে দেখা যায়, আড়তে লেবুর রমরমা বেচাকেনা। বেপারীদের হাকডাক। ভোর থেকে আড়ৎগুলোতে লেবুর পাশাপাশি আনারস কলা ও অন্যান্য পাহাড়ি ফলের পসরা সাজিয়ে বসেন কারবারিরা।
আড়ৎগুলোতে সাইজ ভেদে প্রতি শ’ লেবু ২শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হতে দেখা যায়। একই বাজারে এই লেবু হাত ঘুড়ে খুরচা বিক্রি হচ্ছে ২০ থেকে ৮০ টাকা হালি হিসেবে।

লেবু বাগান মালিক রাজিব আহমেদ বলেন, এখন খরা মৌসুম লেবুর উৎপাদন কম। মূলত বর্ষাকালে লেবু উৎপাদন বেশি হয়। খরা মৌসুমে উৎপাদন কম থাকায় লেবুর বাজার দর বছরের এই সময়ে বেশি থাকে। পাম্প দিয়ে উঁচু টিলায় লেবু গাছে পানি ও সার দিতে হয়। এতে খরচ বেশি হয়। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় দাম বেড়ে যায়। ফলে বাজারদরের সাথে রমজান মাসের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান।

উপজেলার দিলবরনগর এলাকার লেবু ও আনারস বাগান মালিক খোরশেদ মিয়া ও সাতগাঁও মুছাই এলাকার বাগান মালিক মফিজ মিয়া বলেন, খরচ অনুপাতে লেবুর দাম বেশি না। রোজা ও কোরবানির ঈদেই লেবু ও আনারসের দাম একটু ভালো পাওয়া যায়। হাত বদলে লেবুর দাম বেড়ে গেলেও কৃষকরা দাম থেকে বঞ্চিত হচ্ছে। এসব লাভের বড় অংশ চলে যায় ব্যবসায়ী ও ফড়িয়াদের পকেটে।

শ্রীমঙ্গল নতুন বাজারের উমর আলী বাণিজ্যালয়ের মালিক মো. নুর আলম বলেন, শ্রীমঙ্গলের লেবু ঢাকার কাওরান বাজার, শনির আখড়া ও ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। এসব জায়গায় লেবুর দামও বেশি।
মৌলভীবাজার জেলায় এ বছর ১ হাজার ৭শ’ ২ হেক্টর জমিতে কাগজি লেবুর চাষ হচ্ছে। গত বছর উৎপাদন হয়েছিল ২৭ হাজার ২শ’ ৩২ মেট্রিক টন লেবু।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office