শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আতাউর রহমান নোমান’র কবিতা ‘ফাগুন আসে’

  |   রবিবার, ১৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আতাউর রহমান নোমান’র কবিতা ‘ফাগুন আসে’

কৃষ্ণচূড়ায় ফুটলে হাসি
কণ্ঠে কোকিল বাজলে বাঁশী
ফাগুন আসে ঘরে
দখিন হাওয়ায় ভরে।

প্রজাপতি পাখনা মেলে
শিমুল পলাশ আগুন জ্বেলে
উঠলে জেগে ভবে
ফাগুন আসে তবে।

গোলাপ বেলি জুঁই চামেলি
তাকায় যখন দুচোখ মেলি
ফাগুন আসে হেসে
প্রেমের চাষা বেশে।

সাদাকালো মেঘের ভেলা
আকাশ জুড়ে করলে খেলা
চাতকিনীর দুখে
ফাগুন আসে সুখে।

সবুজ বনের জাগলে কুঁড়ি
বিদায় নিলে শীতের বুড়ী
ফাগুন আসে ধরায়
ফুটাতে ফুল মরায়।

ফাগুন আসে প্রেমিক হয়ে
নতুন নতুন বার্তা লয়ে
হলদে পাখির গানে
স্থান করে সব প্রাণে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office