| রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ৩৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
চন্দ্রশিলা ছন্দা’র কবিতা ‘হোমো সেপিয়েন্স’
পৃথিবীতে অধিকার নিয়ে আসা সব প্রাণীদের
জন্য বিশেষ আয়াত কখনো কখনো বরকতময় নয়।
বিসমিল্লাহ বলে গন্ডারের গলায় ছুরি চালিয়ে
লাভ হতো না বুঝে নিয়েছিল বুদ্ধিমান একদল সেপিয়েন্স
বুঝেছিল কাক শকুনের গোসতে উৎকট গন্ধ থাকে।
.
বুদ্ধিমান একদল সেপিয়েন্স নিজের পক্ষে
জায়েজ করেছে যা-কিছু গায়ের জোরে করা যায়,
যেমন ধরো মুরগির ডিম,গরুর দুধ।
বিড়াল কুকুরের প্রজনন স্বাধীনতা…
যুগে যুগে নরবলি এবং জিহাদগুলোতে জায়েজ হয়েছে
ধর্মীয় শ্লোক, একাত্তরে বিসমিল্লাহ বলে যেমন
ছুরি চালানো হয়েছিল মানুষের গলায়।
যেমনভাবে হরণ করা হয়েছে নারীর চরিত্র
এবং স্বাধীনতা।