শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ছাত্রদলের নতুন কমিটির সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

অনলাই ডেস্ক:   |   রবিবার, ১৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ মাহমুদ জুয়েল।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১২ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতাদের সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

তারেক রহমান ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল যুগান্তরকে বলেন, আমার ওপর আস্থা রাখায় দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাই। আমি তার আস্থার প্রতিদান দেব।

তিনি বলেন, আগামীর ছাত্রদল হবে জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, আগামীর ছাত্রদল হবে এদেশের গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার প্রধান হাতিয়ার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office