শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

  |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বদরুল হায়দার এর কবিতা ‘ভালোবাসার দুরাশা’

বসন্তের চলে যাওয়ার সাথে তোমারও কোনো মিল নেই।
প্রেমের ভূগোলে তুমি স্বার্থের আদলে তিলতিল
দুঃখ ছাড়াও ব্যর্থতার সিডিউলে।

ভালোবাসা ও দূরাশা দুটি ভুলে জেনে শুনে বিষপান করেছি প্রতিনিয়ত

তোমার চোখের সরোবরে আমি সাঁতরাতে থাকি গভীর উৎকণ্ঠায়
বিলুপ্ত পালামালিটি জেগে ওঠে অন্তরের মহাকালে।

তুমি আতঙ্কের হুমকিতে নিয়ন্ত্রণহীন মনের দরজায় তালা মারো

স্বপ্নের ক্যাবিনক্রুর পরিবেশ বান্ধব সুবিধা গিলে আমি
প্রেমশুন্য নদী হয়ে বাস করি তুমিহীন উপকূলে।

গোপন মিথ্যার ইঙ্গীতে দুশ্চিন্তারা পাখা মেলে মেঘের কপালে

আমি অবনতির ধারণা শেষে প্রেমের স্থগিতাদেশে শঙ্কামুক্ত করেছি নিজেকে

শান্তনার ইতিবৃত্তে তুমি সম্ভাব্য ঝুঁকির সংকটে লীলা নৃত্যে অদৃশ্য পাষানী

গ্রীষ্ণ দ্রুতলয়ে উষ্ণতা বলয়ে টানে বসন্ত উতালা।

আমি প্রেমের বিফলে চালাকির বেড়াজালে আটকা পড়েছি রসাতলে

ফলবতীমন নত হতে থাকে রঙের বাহারে।
শহর জড়ানো ইন্টারনেটের তারে তুমি বদলাতে থাকো গোপন আধারে।

আমি প্রেমের পুনরুদ্ধারে কঠোর নজরধারী পোষে
তোমার অজান্তে শুধু তোমাকেই ভালোবাসি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office