শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঈদের আগের শুক্র ও শনিবার যেসব এলাকার ব্যাংক খোলা থাকবে

অনলাই ডেস্ক:   |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৯ ও ৩০ এপ্রিল তারিখে খোলা রাখতে হবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে নির্দেশিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণ – চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৩ মে রোজার ঈদ হলে ২৮ এপ্রিলের পর আর ব্যাংকসহ অফিস-আদালতে কার্যদিবস থাকছে না। কারণ ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি। পরদিন ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি। ফলে এতোদিন ব্যাংক কার্যদিবসও বন্ধ রাখা যাচ্ছে না।

সেই কারণেই ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক।

ওই দুই দিন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office