শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের অভিযান মৌলভীবাজার পাসপোর্ট অফিসে

  |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দুদকের অভিযান মৌলভীবাজার পাসপোর্ট অফিসে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান পরিচালনাকালে হাতেনাতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।

অভিযান পরিচালনাকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের মোবাইল ফোন এর কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজ এর অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। মেসেজ ও রেকর্ড পর্যালােচনা একজন একাউন্টেন্ট ও চারজন আনসার সদস্যের মােবাইলে বহিরাগতদের সাথে যােগাযােগ ও টাকা লেনদেনের মেসেজ ও কল রেকর্ড পাওয়া যায়।

অভিযান পরিচালনাকালে পাসপোর্ট অফিসে প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট একজন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযানে পাসপোর্ট অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সাথে বহিরাগতদের যােগাযােগ ও টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম রয়েছে মর্মে প্রতীয়মান হয়। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office