শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মারিউপোলের শেষ দুর্গ থেকে ইউক্রেনীয় কমান্ডারের ভিডিও বার্তা

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নৌ কমান্ডার মেজর সেরহি ভলিনা। ছবি: বিবিসি

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে কোণঠাসা ইউক্রেনের সেনারা একটি ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে আছেন। আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামের চার বর্গমাইলের ওই কারখানায় ৫০০ আহত সেনা এবং কয়েক শ নারী–পুরুষ আশ্রয় নিয়ে আছেন।

এ কারখানায় অবস্থান নিয়ে থাকা সেনাসদস্যদের আত্মসমর্পণের জন্য নতুন সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। মস্কোর স্থানীয় সময় আজ বুধবার বেলা ২টা থেকে তাঁদের সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় সময় বুধবার ভোরে ওই দুর্গ থেকে ভিডিও বার্তা দেন মেরিন কমান্ডার মেজর সেরহি ভলিনা। তিনি বলেন, তাঁর সেনারা আত্মসমর্পণ করবেন না। তবে তাঁদের হাতে হয়তো আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে।

মেজর ভলিনা ৩৬ মেরিন ব্রিগেডের কমান্ডার। গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই ব্রিগেডের ১ হাজার ২৬ সেনা মারিউপোলে তাদের কাছে আত্মসমর্পণ করেছেন, যাঁদের মধ্যে ১৬২ জন কর্মকর্তা রয়েছেন।

গত সপ্তাহে এই ব্রিগেডের দুই ব্রিটিশ সেনা এইডেন এসলিন ও শন পিনার রুশ বাহিনীর হাতে আটক হন। ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে থাকা আরেকটি সেনাদল হলো আজভ ব্রিগেড। মারিউপোল শহর ও কৃষ্ণসাগরের সঙ্গে সংযোগ ঘটানো আজভ সাগরের নামে এ ব্রিগেডের নামকরণ করা হয়েছে।

এ আজভ ব্রিগেড মূলত ডানপন্থী জাতীয়তাবাদী মিলিশিয়া, যারা পরে ইউক্রেনিয়ান ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এ ব্রিগেডের সদস্যসংখ্যা আনুমানিক ৯০০। গত সপ্তাহে মারিউপোলে আজভ ব্রিগেডের সঙ্গে মেরিন সেনারা যুক্ত হন। তবে ইস্পাত কারখানায় ঠিক কত ইউক্রেনিয়ান সেনা আছেন, তা এখনো স্পষ্ট নয়।

গত মঙ্গলবার আজভ ব্রিগেডের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘আমরা লড়াই করে যাব। আমাদের কাছে থাকা প্রতিটি কার্তুজ ব্যবহার করব। তবে বেসামরিক নাগরিকদের রক্ষা এবং আহত ব্যক্তিদের সরিয়ে নিতে মাতৃভূমির প্রতি আহ্বান জানাচ্ছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office