শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

শ্রীমঙ্গলে ভূমিহীন আরো ৫০ পরিবার পাবে নতুন ঠিকানা

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   সোমবার, ২৫ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আগামীকাল (২৬ এপ্রিল) মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার আরো ৫০ পরিবার পাবে নতুন ঠিকানা।

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন ৫০ পরিবারকে দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে কাল।

এর আগে এই প্রকল্পের আওতায় দুই ধাপে শ্রীমঙ্গল উপজেলার ভূমিহীন ৬শ’ পরিবারের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভূমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলায় আরো বেশ কিছু পরিবারের জন্য গৃহ নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন থেকে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ওইসব জমিতে খুব শীঘ্রই ঘর নির্মাণ কাজ শুরু করা হবে।

সোমবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

তিনি আরো জানান, গৃহহীনদের যে সকল এলাকায় গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে, তার আশপাশে স্কুল, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ-সুবিধা করে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক ঋণ দেয়া হবে বলেও জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি উপস্থিত ছিলেন

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office