শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আন্দোলনের নামে নাশকতার জবাব হবে কঠোর: তথ্যমন্ত্রী

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীতে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছবি: বাসস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে কোনো নাশকতা-বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ যেমন কড়া জবাব দেবে, তেমনি মানুষের নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর ব্যবস্থাও নেবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীতে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির মন্তব্য ‘সরকারের সঙ্গে ফয়সালা রাজপথে হবে’ এর জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গণতন্ত্রে আন্দোলন করার অধিকার থাকে। কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো ও ভাঙচুর করা হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কড়া জবাব দেবে এবং সরকার মানুষের নিরাপত্তা বিধানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানার সভাপতিত্বে সভায় হাছান মাহমুদ বলেন, একসময় হিজড়াদের কোনো পরিচয় ছিল না। সমাজ তাঁদের অবহেলিত করে রেখেছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ২০১৩ সালে হিজড়াদের নারী-পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী তাদের চাকরির সুযোগ নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office