শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

চার দিনে ঢাকার বাইরে ৭৩ লাখ সিম

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। এ বছর করোনা সংক্রমণ কমার পর প্রথম ঈদ। তাই ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের বাঁধভাঙা ঢল নামবে—এমনটাই ধারণা করা হয়েছিল, বাস্তব চিত্রও তাই দেখা যাচ্ছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ঢাকা ছেড়েছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬ টি মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম রাজধানী ছেড়েছে। অর্থাৎ গত চারদিকে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (১ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।

তিনি বলেন, এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই। মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী চারদিনে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে।

চার দিনে ঢাকার বাইরে ৭৩ লাখ সিম

মন্ত্রী দেওয়া তথ্য থেকে জানা যায়, এ ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গ্রামীণফোনের। আর সবচেয়ে কম টেলিটকের।

গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ টি গ্রামীণফোনের সিম, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ টি, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ টি এবং টেলিটকেটর ১ লাখ ৪৬ হাজার ৮ টি সিম ঢাকার বাইরে গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office