শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঈদের দিন সকালেই বৃষ্টিতে ভিজল দেশ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন সকালেই ‍বৃষ্টিতে ভিজেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। সকাল থেকেই শুরু হয়েছে ঝড়োহাওয়াসহ বৃষ্টি। ঈদ জামাতে যাওয়ার আগেই অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে ঈদের নামাজ আদায় করতে অসুবিধায় পড়তে হয় মুসল্লীদের।

ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে ঈদের নামাজে যাওয়ার আগে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় দশকিয়া ইউনিয়ন হাতিয়া গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিসের মতে, আজ সারাদিন থেমে থেমে চলবে বৃষ্টি।কোথাও হালকা ও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office