শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কুমিল্লায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) আরফানুল হক রিফাত এই মামলা করেন।

জানা গেছে, গত ১৩ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন সভায় কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের জন্য প্রধানমনত্রী শেখ হাসিনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেন। এরপর ১৫ জুন দৈনিক ভোরের কাগজের প্রথম পাতায় আরফানুল হক রিফাতের ছবি দিয়ে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর সর্বত্র শুরু হয় আলোচনা-সমালোচনা।

আরফানুল হক রিফাতের বরাত দিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন জানান, সংবাদ প্রকাশের পর আমরা দৈনিক ভোরের কাগজে প্রতিবাদ পাঠিয়েছি। কিন্তু সেই প্রতিবাদ যথাস্থানে না ছাপার কারণে দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইকতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কুমিল্লার স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office