শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দেশের মাটিতেই শায়িত হবেন আবদুল গাফ্‌ফার চৌধুরী

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী।

মেয়ের মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় চিরঘুমের গন্তব্যে পাড়ি দেওয়া আবদুল গাফ্‌ফার চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে দাফন করা হবে।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর ঘনিষ্ঠজন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান জানান, আবদুল গাফ্‌ফার চৌধুরী জীবিত অবস্থায় আমাদের বলে গেছেন, তিনি মারা যাওয়ার পর বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে যেন তাকে দাফন করা হয়। এখন উনার শেষ ইচ্ছা অনুযায়ী এবং তার সন্তানদের মতামতের ভিত্তিতে বাংলাদেশেই তাকে দাফন হবে।

জামাল আহমেদ খান বলেন, ‘লন্ডনে জানাজা শেষে উনার মেয়েসহ পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে যাবেন।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার (১৯ মে) ডেথ সার্টিফিকেটসহ হাসপাতাল ও ফিউনারেল সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ হলে শুক্রবার (২০ মে) জুমার নামাজের পর, অথবা বাদ আছর ব্রিকলেন মসজিদে গাফ্‌ফার চৌধুরীর জানাজা হবে।’

বুধবার (১৮ মে) রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান গাফ্‌ফার চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office