শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

আইসিসি বাংলাদেশের কার্যনির্বাহী বোর্ড পুননির্বাচিত

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মাহবুবুর রহমান। একইসঙ্গে সাবেক এমসিসিআই প্রেসিডেন্ট ও আরলিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া এ রহমান ও হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এ. কে. আজাদ আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত দুই বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

মাহবুবুর রহমান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ও ডিসিসিআইয়ের সভাপতি ছিলেন এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯ সদস্য বিশিষ্ট আইসিসি বাংলাদেশ নির্বাহী বোর্ডের অন্য সদস্যরা হলেন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নেসার এজাজ বিজয়, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আব্দুল হাই সরকার, ইভেন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, মীর আখতার হোসেন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, প্লামি ফ্যাশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান তপন চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office