শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

কীটনাশক-আগাছানাশকের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশে কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এসব উৎপাদনের কাঁচামাল আমদানি খরচ কমানো হয়েছে।

এসব পণ্য আমদানিতে রেয়াতি সুবিধার তালিকাভুক্ত করা হয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত এসব পণ্যের দাম কমবে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সুপারিশে নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক উৎপাদনে ব্যবহূত উপকরণ রেয়াতি সুবিধায় আমদানি করা যাবে। এ উপকরণের মধ্যে সলভেসো, জেনাকোল, প্রোপাকোনাজোল ইত্যাদি রয়েছে।

দেশে চাষাবাদ বেড়েছে। ফলে কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশকের চাহিদা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে এসব পণ্যের স্থানীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office