শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ডিজিটালের পর স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে সরকার: সালমান এফ রহমান

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

তথ্যপ্রযুক্তিতে দেশের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করেছে। এখন ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এ কাজে কোরিয়া সব সময় বাংলাদেশকে সহযোগিতা দিচ্ছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার বহুজাতিক ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাংয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টার পরিদর্শন করতে গিয়ে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ধারাবাহিকতায় আরও কোরিয়ান কোম্পানি এ দেশে বিনিয়োগে এগিয়ে আসবে।

সালমান এফ রহমান স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন এবং গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মি. ইয়ংমিন শি, কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মহাপরিচালক মি. ডংহিউন কিম, স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মি. উনমো কু এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office