অর্থনীতি ডেস্ক | বুধবার, ১৫ জুন ২০২২ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
দক্ষিণ এশিয়ার মধ্যে স্বপ্ন প্রথম রিটেইলার যারা গ্লোবাল গ্যাপের মেম্বারশিপ অর্জন করেছে। ২০১৮ সাল থেকে ‘স্বপ্ন’ যশোর জেলার হরিবতপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে গ্যাপ প্রোটোকল মেনে সবজি উৎপাদনকের কাজ শুরু করে। উৎপাদিত সবজি বাজারজাতের জন্য স্বপ্ন শুদ্ধ নামক একটি প্রাইভেট লেভেল ব্যান্ড প্রতিষ্ঠা করে।
সুদীর্ঘ প্রশিক্ষণ, প্রস্তুতি আর পরীক্ষা শেষে এপ্রিল ২০২২ সালে শুদ্ধের ৫০ জন কৃষক এবং তাদের উৎপাদিত ৭টি ফসল গ্লোবাল গ্যাপের সনদ সম্প্রতি লাভ করে। বাংলাদেশের যশোর অঞ্চলে স্বপ্ন’র শুদ্ধ-এর গ্লোবাল গ্যাপ স্বীকৃত সবজি খামার পরিদর্শনে ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কৃষকদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএসএইআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলী। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো: মাহাদী ফয়সাল।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, কৃষক এবং ক্রেতার সংযোগ সেতুর নাম স্বপ্ন । নিরাপদ খাদ্যের সংজ্ঞার মধ্যে পড়ে স্বচ্ছতা। কি কীটনাশক ব্যবহৃত হচ্ছে তার অবশেষ যাতে ফসলে না থাকে, তার জন্য প্রয়োজনীয় পিএইচআই মানা হচ্ছে কিনা তা গুরুত্বপূর্ণ । গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন একটি বিশ্বমানের অর্জন এই স্বচ্ছতা প্রমাণ করে।
স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল জানান, শুদ্ধ’র এই ৭টি ফসলের জন্য ৭টি আলাদা গ্যাপ নম্বর (গ্লোবাল গ্যাপ আছে। যা দিয়ে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই ৭ টি ফসলের উপাদান সম্পৃক্ত সব তথ্য জানতে পারবেন। যেমন কে উৎপাদন করেছে, কি কি প্ল্যান্ট মেডিসিন কোন মাত্রায় ব্যাবহার হয়েছে, আরো অনেক কিছু।
বলতে গেলে, নিরাপদ কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যা যা লাগে সবই। তিনি আরও যোগ করে বলেন, বাংলাদেশে উৎপাদিত সবজি এখন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের হাই মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে। যশোর হরিবতপুর ইউনিয়নের কৃষকরা স্বপ্ন এবং শুদ্ধ’র এই অর্জনের মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশে উৎপাদিত প্রচলিত সবজির বিশ্ববাজারে রপ্তানির দুয়ার উন্মোচিত হয়। ইতিমধ্যে দেশের নাম্বার ওয়ান সুপারশপ স্বপ্ন এখন হংকং, লন্ডনে সবজি ও ফল রপ্তানি শুরু করেছে।