শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শুক্র-শনি পোশাক কারখানা সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কর্মীদের বেতন-বোনাস দেওয়া ও রপ্তানি বিল কেনার সুবিধার্থে ঈদের আগে আগামী শুক্র ও শনিবার তৈরি পোশাক শিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। ওই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও খোলা থাকবে। রোববার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ৮ জুলাই শুক্রবার এবং ৯ জুলাই শনিবার সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক-সংশ্লিষ্ট শাখা এর আওতায় আসবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস তথা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। তবে নির্দিষ্ট এসব এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না।

সাপ্তাহিক ছুটির দিনেও সাধারণভাবে বন্দর-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকে। আর ঈদের আগে এ খাতের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক-সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office