শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

জামদানি ও মসলিন শাড়ি বাংলাদেশের ঐতিহ্য: বস্ত্র ও পাটমন্ত্রী

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বেসরকারি ব্যবস্থাপনায় রাজধানীর গুলশানে জামদানি প্রদর্শনী কেন্দ্র ‘টানাপোড়েন’ এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে তারাব পৌরসভার মেয়র মিসেস হাছিনা গাজী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জামদানি ও মসলিন শাড়ি বাংলাদেশের ঐতিহ্য এবং বাঙালিয়ানার প্রতীক। এ শিল্পের উন্নয়ন ও তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে।

তিনি বলেন, একটি মাঝারি মানের মসলিন শাড়ি তৈরি করতে ৫ থেকে ৬ মাস সময় লেগে যায়। ফলে শাড়ির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে মসলিনের স্বকীয়তা ঠিক রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে শিল্পায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ১২০ একর জমিতে ‘শেখ হাসিনা তাঁত পল্লী’ স্থাপনের কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office