শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগদে দেওয়া যাবে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং মাস্টারকার্ড যৌথভাবে ক্রেডিট কার্ড বিল প্রদান সুবিধা চালু করেছে। এর ফলে এখন নগদের মাধ্যমে বাংলাদেশে ইস্যু হওয়া যে কোনো মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল ‘নগদ’ অ্যাপের মাধ্যমে প্রদান করা যাচ্ছে।

বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊচ্চপদস্থ কর্মকর্তারা।

মাস্টারকার্ডের ‘মানিসেন্ড’ প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে ‘নগদ’ অ্যাপকে সংযুক্ত করায় ব্যববহারকারীরা যে কোনো বাংলাদেশি ব্যাংকের ইস্যু করা মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল ‘নগদ’ অ্যাপ থেকে প্রদান করতে পারবেন। নতুন এই সংযোজনের ফলে বাংলাদেশে কার্ড ও মোবাইল ওয়ালেটের মধ্যকার ইন্টারোপেরেবিলিটি বৃদ্ধি পাবে।

এই সেবার ফলে ‘নগদ’ গ্রাহক এবং মাস্টারকার্ডের কার্ডহোল্ডাররা ‘নগদ’ অ্যাপে তাদের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যে কোনো পরিমাণের বিল তারা ‘নগদ’-এর ‘বিল পে’ অপশনে গিয়ে প্রদান করতে পারবেন। প্রতিবার বিল প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের বারবার নিজেদের কার্ডের তথ্য দিতে হবে না। বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ব্যাংকের মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা কেবলমাত্র দেশের ভেতরে লেনদেনের জন্য এই সুবিধা ব্যবহার করতে পারবেন। সুবিধাটি বিল পে কাউন্টারে বাড়তি ভিড় কমিয়ে গ্রাহকের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আরও বেশি বেশি মানুষকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার জন্য এবং লেনদেনকে আরও সহজ করার জন্য ‘নগদ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাস্টারকার্ড ও সাউথইস্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারীত্ব আমাদের জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন।

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কার্ডহোল্ডারদের কার্ডের বিল প্রদানের সুবিধাটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত।

চুক্তির বিষয়ে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বলেন, এসইবিএল দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে চায়। বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি আমরা। সেই সঙ্গে আজকের এই অংশীদারীত্ব আমাদের এই লক্ষ্যকে আরেক ধাপ এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office