শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাংলাদেশে দূতাবাস চালুর চিন্তা আর্জেন্টিনার

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ঢাকায় দূতাবাস চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করছে আর্জেন্টিনা।

সোমবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ।

আজ মঙ্গলবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা সফররত আর্জেন্টাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ক্লডিও রোজেনওয়েইগ জানান, বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার ব্যাপারে আন্তরিক আর্জেন্টিনা। বৈঠকে তার দেশে এফবিসিসিআইকে ব্যবসায়ীক সফরের আমন্ত্রণ জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন দুই দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নের জন্য বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদারের সুপারিশ করেন। এফবিসিসিআই ও আর্জেন্টিনার শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব করেন তিনি। একই সাথে দক্ষিণ আমেরিকার চারটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের বাণিজ্য ব্লক মারকোসারের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াকে বেগবান করার জন্য আর্জেন্টিনার সহায়তা কামনা করেন সভাপতি।

জসিম উদ্দিন জানান, মারকোসারভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরিপোশাক আমদানি করতে পারে। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আর্জেন্টাইন উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত হুগো গ্যাবি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তিতে অনেক বেশি সময় লাগে। তাই মারকোসারের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের পরামর্শ দেন তিনি।

আর্জেন্টিনার ভারত দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর বলেন, এশিয়া থেকে তার দেশ প্রচুর টেক্সটাইল পণ্য আমদানি করে। বাংলাদেশও বস্ত্র এবং প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য আর্জেন্টিনাকে সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করতে পারে।

আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়োদুধ ও রসুন আমদানির আহ্বান জানান দূতাবাসের এগ্রিকালচার অ্যাটাশে মারিয়ানো বেহেরান। তিনি জানান, বাংলাদেশের কৃষিখাতের সক্ষমতা বাড়াতে কৃষিপ্রযুক্তি সরবরাহ করতে পারে আর্জেন্টিনা।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমাদ চৌধুরী, মহাপরিচালক (আমেরিকাস) নায়েম উদ্দিন আহমেদ, সহকারী সচিব (আমেরিকাস) তারিক মাহমুদ পাশা। তারা দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালী, পরিচালক আবুল কাশেম খান ও আমজাদ হোসাইন, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office