শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রধানমন্ত্রীকে ৭৫০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় ত্রিপুরার হর্টিকালচারের সহকারি পরিচালক ড. দীপক বৈদ্য চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের এটাচি মনিশ সিং’র নিকট আনারসগুলো হস্তান্তর করেন। ১০০টি কার্টনে ৬০০টি (৭৫০ কেজি) আনারস পাঠানো হয়।

ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য বলেন, স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস বিশ্বব্যপী বিখ্যাত। আমরা দুটি জাতের আনারস করি। একটি কিউ, একটি কুইন। দুটি সুস্বাদু। এই উপহার দুই দেশের মধ্যে সম্প্রীতির বহিঃপ্রকাশ। সুস্বাদু ফলগুলো ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারও আমাদের আনারসের স্বাদ নিয়েছেন । এবারও আমরা উনাকে আনারস উপহার দিয়ে গর্বিত বোধ করছি।

আনারস হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলার কাষ্টম্স সুপার প্রাণেশ ধর আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু বকর প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপালি আম উপহার পাঠিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office