শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মেগা প্রকল্পের ঋণ পরিশোধে বড় ধাক্কা আসতে পারে অর্থনীতিতে

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশের মেগা প্রকল্পে ঋণ পরিশোধে অর্থনীতিতে বড় ধাক্কা আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের রেয়াতকাল শেষ পর্যায়ে। এসব ঋণ পরিশোধ শুরু করতে হবে আগামী ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে। দেনার দাবিদার হিসেবে প্রথম সারিতে রয়েছে রাশিয়া। এরপর জাপান ও চীনসহ অন্যান্য দেশ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় এ পর্যবেক্ষণ তুলে ধরেন ড. দেবপ্রিয়।

‘সবচেয়ে বড় ২০ প্রকল্পের পরিস্থিতি ও প্রবণতা’ শীর্ষক এ আলাপচারিতায় ড. দেবপ্রিয় বলেন, ঋণ নিয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞতার কারণে বাংলাদেশের মেগাপ্রকল্প এবং বিদেশি ঋণের পরিস্থিতি সম্পর্কে জানা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ উদ্দেশ্যেই এই আয়োজন।

আলাপচারিতায় অবকাঠমো উন্নয়ন কাঠমোর নৈতিক ভিত্তি, রাজনৈতিক এবং তাত্ত্বিক ভিত্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা সাফল্য ও বিপর্যয়ের প্রেক্ষাপট তুলে ধরেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, অবকাঠামোতে বড় বিনিয়োগ থেকে আয়ের সুযোগ বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুণক হিসেবে কাজ করে এ ধরনের বিনিয়োগ। যদিও সরাসরি কর্মসংস্থান কম হয়। তবে অবকাঠামোর সুযোগে অন্যান্য খাতের উন্নয়নের ফলে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়ে। ড. দেবপ্রিয় বলেন, সময়মত এবং দুর্নীতিমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে দায়-দেনার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি থাকে।

২০১৬ সালের পর থেকে সমাপ্ত অর্থবছর পর্যন্ত অর্থ বরাদ্দের দিক থেকে সবচেয়ে বড় ২০টি প্রকল্প নিয়ে কথা বলেন তিনি। এতে দেখানো হয়, চলমান ২০টি মেগা প্রকল্পের মোট খরচ ৭০ বিলিয়ন ডলার। এরমধ্যে ৪৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ। ২০২৪ সাল থেকেই এসব প্রকল্পের বিদেশি ঋণ পরিশোধ শুরু করতে হবে। প্রথমেই চীনের ঋণ পরিশোধ করতে হবে। এরপর রাশিয়া এবং জাপান। তাই এখন থেকে প্রস্তুতি না নিলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসতে পারে। এ জন্য একটি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office