শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

খোলাবাজারে ডলারের দাম রেকর্ড বেড়ে ১১২ টাকা

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

খোলাবাজারে একদিনের ব্যবধানে প্রতি ডলারে রেকর্ড আট টাকা পর্যন্ত বেড়ে ১১২ টাকায় উঠেছে। এ দামেও আশানুরূপ ডলার মিলছে না। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বেড়ে এ পর্যায়ে উঠেনি।

এর আগে খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠে গত রোববার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার এক টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়। খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। বাজারের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে।

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office