শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

স্বর্ণালঙ্কার বিনিময় হার কমাল বাজুস

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ক্রেতাদের সুবিধার্থে স্বর্ণালঙ্কার বিনিময় হার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ক্রেতাদের পুরাতন স্বর্ণের অলঙ্কার বা গহনা বদল করে নতুন স্বর্ণালঙ্কার নেওয়ার ক্ষেত্রে আট শতাংশ বাদ দেবে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। এতদিন ১০ শতাংশ হারে বাদ দেওয়ার নিয়ম প্রচলিত ছিল।

পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে পুরাতন স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বাদ দেবে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। এতদিন ২০ শতাংশ হারে বাদ দেওয়ার নিয়ম প্রচলিত ছিল।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এমএ হান্নান আজাদ। প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, দেশে দীর্ঘদিন ধরে স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ২০ শতাংশ বাদের নিয়ম বিদ্যমান ছিল। সম্প্রতি বাজুসের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্রেতাদের সুবিধার্থে স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের হার কমানো হয়েছে।

বাজুস জানিয়েছে, নতুন নিয়মানুযায়ী স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৮ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্বর্ণালঙ্কার বিক্রির সময় ন্যূনতম মজুরি প্রতি গ্রামে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজ বা কেনা এবং বিক্রির ক্ষেত্রে নতুন এই নিয়ম মেনে চলার অনুরোধ করেছে বাজুস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office