শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’অ্যাওয়ার্ড পেলো ৪৭ ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ওয়ালটন এবং মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইনে ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় এই পুরস্কার দেয়া হয়।

গত ৩ আগস্ট বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের অডিটোরিয়ামে ‘ব্র্যান্ডিং হিরোজ’বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্র্যান্ডিং হিরোজ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে ২১ পরিবেশক প্রতিষ্ঠান এবং ওয়ালটন প্লাজা। বাকি ২৬ জন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং মুকুট তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি বর্তমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক-নির্দেশনা দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডস-এর সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office