শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

‘মনের ব্যথা’ প্রকাশ করলেন সাব্বির-সম্পা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

গীতিকার গোলাম মোর্শেদের কথায় ‘মনের ব্যথা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির ও সম্পা বিশ্বাস। রূপকের সুরে গানটির মিক্স, মাস্টারিং করেছেন সালমান জাইম। গানটির ভিডিও নির্মাণ হয়েছে। এটিনির্মাণে কাজ করেছেন প্রীতুল, ইভান ও তাহসিন।

গানটি নিয়ে গোলাম মোর্শেদ‌ বলেন, ‘গান হিট করার জন্য লিখিনি, যদি দশ জনও গানটি পছন্দ করেন, তাহলে আমি সার্থক। তবে আমার বিশ্বাস, গানটি অনেকেই পছন্দ করবেন।’

শিল্পী সাব্বির নাসির জানান, ‘মোর্শেদ ভাইয়ের কথায় এর আগে দুটি গান করেছি। এটা ভাইয়ের প্রথম লোকগান। মনের ব্যথা গভীর মরমি এক গান। রূপকের সুরে একটিমাত্র তারযন্ত্রে বাঁধা এ গান। গানের অধিকাংশ অংশ সম্পা বিশ্বাসের কণ্ঠে গাওয়া। অসাধারণ গেয়েছেন উনি। আমি চেষ্টা করেছি সম্পার সাথে এ গানে সম্পূরক অংশগুলোতে কণ্ঠ দিতে। আশা করি, লোকগানের শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

সম্পা বিশ্বাস বলেন, ‘সাব্বির ভাইয়ের সাথে এর আগে চারটি ডুয়েট গান করেছি। বিনোদিনী রাই থেকেই শ্রোতা-দর্শকদের ভালোবাসা পেয়েছে এই জুটি। গোলাম মোর্শেদ ভাইয়ের গীতিকবিতার সাথে সম্পৃক্ত হতে পেরে খুব ভালো লেগেছে।’

গানটি সাব্বির নাসিরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office