| রবিবার, ২৮ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ২৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কবি তুমি মরোনি
তুমি রবে গানে গানে
বাঙলার গগনে
মাঠেঘাটে সবুজ কাননে
সুর ছন্দের মধুর গুঞ্জনে
প্রভুর হামদ গাহনে
নাতে রাসূলের তানে
ভগবানের কীর্তনে
প্রেমিক প্রেমিকার নিকুঞ্জবনে
প্রেমের গানে
বিরহের অশ্রুবানে
তোমার কাব্য সাহস যোগাবে মনে
অন্যায় ভয়ভীতি আগমনে
তুমি অমর বাঙলির প্রাণে।
২৭ আগষ্ট ২০২২