শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি
অর্থনীতি ডেস্ক

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

  |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৯৩৩ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। এ দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৭০০ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪১৮ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে ৫৫ হাজার ৮৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৬ হাজার ৪৫৪ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office