শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

উত্তরার ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা পছন্দ করতেন সালমান

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। আজ তার জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৫৩ বছর। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।

সালমান শাহকে নিয়ে এখনো কৌতুহল কম নয় দর্শকদের। এখনও তার স্টাইল অনুসরণ করেন ভক্তরা। দেশের শোবিজের নায়কদেরও আদর্শ তিনি।

সালমান শাহর উত্তরার ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা খুব পছন্দ ছিল । একজন বয়স্ক নারী বানাতেন পিঠা। সালমান ও ডন মিলে প্রায়ই যেতেন সেখানে। সালমান ‘নানি’ সম্বোধন করতেন ওই নারীকে। দেখা যেত এক বসায় একেকজন ৯–১০টি পিঠা খেয়ে ফেলেছেন। বিল দিতেন ইচ্ছেমতো, দামের চেয়ে অনেক বেশি। দেখা যেত ৮টি পিঠা খেয়ে ৫০০ টাকা দিয়ে দিতেন। সে সময়ের হিসাবে টাকার পরিমাণ কম ছিল না। কথাগুলো এক সাক্ষাৎকারে জানান তার কাছের বন্ধু খল অভিনেতা ডন।

চলচ্চিত্র সাংবাদিক লিটন এরশাদ তখন বিনোদন ম্যাগাজিন ‘ছায়াচিত্র’-র বিশেষ প্রতিবেদক। সালমানের স্মৃতিচারণা করে তিনি বলেন, একটু পাগলাটে স্বভাবের একরোখা ছেলে সালমান। খুব বেশি মিশুক ছিলেন। বড়-ছোট সবাইকে সহজে খুব আপন করে নিতেন। খুব আদরকাতর ছিলেন। খুব আবদার করতেন।

এককভাবে সালমান শাহের সঙ্গে সর্বোচ্চ ১৪টি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর। সালমান শাহর স্মৃতিচারণ করে এই নায়িকা জানান, সালমান শাহ অনেক বড় মনের একজন মানুষ ছিলেন। মানুষকে শ্রদ্ধা করতে জানত সালমান।

আজ যখন ভক্তরা সালমানের জন্মদিন উদ্‌যাপন করছেন, তখন তিনি অনতিক্রমণীয় দূরত্বে। তিনি কি দেখছেন, বাংলা চলচ্চিত্রানুরাগীদের মধ্যে আজও তিনি সবচেয়ে বেশি চর্চিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office