শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব
বিনোদন ডেস্ক

তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ মিলল ফ্ল্যাটে

  |   মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভারতের দক্ষিণি তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য এই অভিনেত্রীর মরদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২৯ বছর বয়সী অভিনেত্রীর ডায়েরিতে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন অভিনেত্রী।

পুলিশ জানায়, দীপার এক বন্ধু তাকে ফোনে না পেয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রীর ফ্ল্যাটে। সেখানেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তিনিই দীপার পরিবার এবং পুলিশকে খবর দেন।

পুলিশ আরও জানায়, ডায়েরির লেখা দেখে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপা। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। তবে তার মৃত্যুর পিছনে আর কী কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কিছু দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন দীপা। অভিনয়ের মাধ্যমে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানও করে নিয়েছিলেন তিনি।

অন্ধ্রপ্রদেশে বেড়ে ওঠা দীপার আসল নাম পাউলিন জেসিকা। ‘থুপ্পারিভালান’ (২০১৭) এবং ‘বৈথা (২০২২)-র মতো ছবিতে দর্শকের মন কেড়েছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office