শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শতাধিক যাত্রী নিয়ে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল নৌকাটি

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পঞ্চগড়ের করতোয়ায় ডুবে যাওয়া শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বোদা উপজেলার মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী তোলায় কিছু দূর যাওয়ার পর নদীতে ডুবে যায় নৌকাটি।

স্থানীয়রা জানান, অতিরিক্ত যাত্রী উঠায় নৌকাটি ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীদের অনেকেই সাঁতরে নদীর তীরে ওঠেন।

স্থানীয়রা আরও জানান, নৌকার যাত্রীরা সনাতন ধর্মাবলম্বী। তারা শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

নৌকাডুবির এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ শিশু রয়েছে। মৃতদের মধ্যে ১৭ জনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, হতাহতরা হিন্দু সম্প্রদায়ের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office