শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব
বিনোদন ডেস্ক

নারী সঞ্চালককে গালিগালাজ, গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা শ্রীনাথ

  |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নারী সঞ্চালককে গালিগালাজ করার অপরাধে দক্ষিণী অভিনেতা শ্রীনাথ ভাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তিনি জামিন নেন। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের সময় ওই নারী সঞ্চালকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

জানা গেছে, খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শ্রীনাথ অভিনীত মালায়ালম ছবি ‘চট্টবী’। সেই ছবির প্রোমোশনের জন্যই এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন অভিনেতা । হঠাৎই এক প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন শ্রীনাথ। তারপরই সঞ্চালকের সঙ্গে দুর্বব্যবহার করেন। ক্যামেরা বন্ধ হতেই গালি গালাজ করতে থাকেন শুটিংয়ের সঙ্গে জড়িতে অন্যান্যদের।

এই ঘটনায় শ্রীনাথের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনাথকে সোমবার থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের জন্য একটি দিন চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষমেশ সোমবারই থানায় যান তিনি। এর পরেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে আরেকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন শ্রীনাথ। সেখানে তিনি জানান, তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। ওই ধরনের শব্দ উচ্চারণ করাটা ঠিক হয়নি। তিনি এ ঘটনায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তবে এরকম ঘটনা এবারই প্রথম নয়। বেশ কয়েক বছর আগে এক রেডিও জকির (আরজে) সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলেন শ্রীনাথ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office