শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যত পারেন গুলি করেন, কেউ পিছপা হবে না: মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনো অবস্থা নেই। যতই কৌশল নেন, টিকে থাকা সম্ভব না। সরকার হটাতে বিএনপির কর্মীরা বুক পেতে দিতে শিখেছে, তারা মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপি উত্তর তেজগাঁও জোনের উদ্যোগে সোনারগাঁও হোটেলের লেকের পাশে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে দলের কর্মসূচিতে হামলা ও নেতাকর্মী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যে বন্দুক দিয়ে গুলি করছেন, সেই বন্দুকের গুলিকিন্তু জনগণের ট্যাক্সের পয়সায় কেনা, বন্দুকটাও তাদের টাকায় কেনা। এখনও সময় আছে, সাবধান হয়ে যান। দেশবাসীর ক্ষমতা দেশবাসীর হাতে দেন। ভোট চুরি করার আবার যত প্রক্রিয়ায়ই অবলম্বন করুন কোনো লাভ হবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন আবার ইভিএম কিনবে ৮ হাজার কোটি টাকা দিয়ে এই মেশিন কিনে আনবে তারা। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না।
মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office