শিরোনাম
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলপিজি নিয়ে কারসাজি করলে সরকার কঠোর হাতে দমন করবে : বাণিজ্যমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ চামড়াশিল্পের সংকট কাটাতে আর সময় নষ্ট করতে চাই না : বিসিক চেয়ারম্যান ‘চকবাজার মনসুর খান প্লাজায় আগুনে ছয়তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’ প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী

আর বাজবে না চন্দনের বাঁশি

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

দেশের অন্যতম সেরা ফুটবল রেফারি সুজিত ব্যানার্জী চন্দন আর বাঁশি না বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আজ ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের লিগ ম্যাচ দিয়ে রেফারিং ক্যারিয়ারের ইতি টানছেন এই কৃতী রেফারি।

তবে এই ম্যাচে শুধু টস করিয়েই মাঠ থেকে বেরিয়ে আসবেন।

রেফারিং থেকে অবসর নেওয়ার কারণ সম্পর্কে সুজিত বলেন, ‘অনেক দিন হলো রেফারিং করছি। নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে। এছাড়া আমি রেফারিজ ইন্সট্রাকটর হিসাবে ইতোমধ্যে কাজ শুরু করেছি। সেদিকেই মনোনিবেশ করতে চাই।’

সমাপ্তি টানার জন্য আবাহনী-বসুন্ধরা ম্যাচ বেছে নেওয়ার কারণ সম্পর্কে সাবেক এই ফুটবলারের ব্যাখ্যা, ‘ইচ্ছা ছিল ঢাকায় আবাহনী-মোহামেডান ম্যাচে অবসর নেওয়ার। সেই ম্যাচের জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হতো। সব কিছু বিবেচনা করে আবাহনী ও বসুন্ধরা ম্যাচই বেছে নিলাম।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office