শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত বা পাকিস্তান নয়, বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে বেছে নিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত বা পাকিস্তান নয়, বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে বেছে নিলেন গাভাস্কার

সংগৃহীত ছবি

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপ উপভোগের জন্য গভীর আগ্রহ নিয়ে বিশ্বব্যাপী অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। ভারতের আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ২০১৯ বিশ^কাপের রানার্স আপ নিউজিলান্ডের বিপক্ষে।

৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ভারত। এবারের আসরে শিরোপা জয়ের ফেভারটি হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাস্কার।

গাভাস্কারের মতে জস বাটলারের নেতৃত্বাধীন দলটির রয়েছে দুর্দান্ত বোলিং লাইনআপ এবং তাদের তিনজন বিশ্বমানের ধারাবাহিক অল রাউন্ডার যে কোন ম্যাচের চেহারাই পাল্টে দেবার ক্ষমতা রাখে। তিনি স্টার স্পোর্টসকে বলেন, ‘টপ ও ব্যাটিং অর্ডারে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের দারুন দক্ষতা রয়েছে, তাদের আছে ম্যাচের চেহারা পাল্টে দেয়ার মতো দুই থেকে তিনজন বিশ্বমানের অল রাউন্ডার। আছে খুবই ভালো ও অভিজ্ঞ বোলিং লাইনআপ, যে কারণে এই মুহূর্তে আমার তালিকার শীর্ষে আছে ইংল্যান্ড।’

এদিকে ভারতীয় দলের পক্ষেই বাজি ধরছেন দেশটির সাবেক অল রাউন্ডার ইরফান পাঠান। তার ভাষ্যমতে আইসিসির এই ট্রফি জয়ের ফেভারটি হিসেবে সব প্যারামিটার স্বাগতিক দলটির পক্ষে। তিনি বলেন,‘ ভারতের পারফর্মেন্স দেখতে আমি মুখিয়ে আছি।

আমার মতে তারা ফেভারিটদের একটি। কারন এশিয়া কাপ ও অস্ট্রেলিয়াসহ সর্বশেষ কয়েকটি সিরিজে এর প্রমান তারা দিয়েছে। সেই সঙ্গে হোম কন্ডিশন তো আছেই। আমার মনে হয় সব প্যারামিটারেই এগিয়ে আছে ভারত।’

ইরফান বলেন, ‘আমার মতে ভারত সেই সব খেলোয়াড়দের পেয়েছে যারা আসলেই ভালো পারফর্মেন্সের মধ্যে আছেন। এমনকি মোহাম্মদ সামির মতো খেলোয়াড়ও রয়েছে যারা ধারাবাহিকভাবে একাদশে না থাকলেও বিশ্বমানের বোলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে রেখেছেন। যা প্রমান করে নিয়মিত দলের পাশপাশি ভারতের বেঞ্চও কতটা শক্তিশালী।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office