শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

ইউক্রেন দখল রাশিয়ার জন্য সহজ হবে না: বেন ওয়ালেসও

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০২ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও ছবি: এএফপি

ইউক্রেনের বড় শহরগুলো কবজা করতে বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে রাশিয়াকে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও বলেছেন, ইউক্রেন দখল রাশিয়ার জন্য সহজ হবে না। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির ব্রেকফাস্ট নামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিবিসি জানায়, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির বেসামরিক নাগরিকেরাও যেকোনো উপায়ে রাশিয়ার বাহিনীকে প্রতিহত করবে বলে মনে হচ্ছে। বেন ওয়ালেস বলেন, রাশিয়ার কৌশল হচ্ছে প্রধান শহরগুলোর কেন্দ্রস্থল ঘিরে রাখা এবং নির্বিচার বোমাবর্ষণ করা। এরপর জনগণের প্রতিরোধ ভেঙে দিয়ে তা দখল করে নেওয়া। তবে ইউক্রেনের ভৌগোলিক আকার এবং এর ৪ কোটি ৪০ লাখের বেশি জনসংখ্যা রাশিয়ার কাজকে কঠিন করে তুলেছে।

রাশিয়ার চেচনিয়ার অভিজ্ঞতা, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ও ইরাকে পশ্চিমা বাহিনীর অভিজ্ঞতা উল্লেখ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ রকম পরিস্থিতিতে নিহতের সংখ্যা অনেক বেড়ে যায়। বেন ওয়ালেস বলেন, ‘ব্যাপক সেনা সমাবেশ করে একটি দেশ আক্রমণ করা এক জিনিস, আর ৪ কোটি ৪০ লাখের একটি দেশ যারা তাদের (রাশিয়া) চায় না, তাদের অধীন করা আরেক জিনিস।’

অবশ্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে নো ফ্লাই জোন কার্যকর করার সম্ভাবনা উড়িয়ে দেন বেন ওয়ালেস। তিনি বলেন, নো ফ্লাই জোন কার্যকর করতে গেলে রাশিয়া কর্তৃক সীমা লঙ্ঘনের ফলে সংঘর্ষের ঘটনা ঘটবে। এতে পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office