শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবানের বদরি-৩১৩ ফোর্স

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মার্কিন এলিট ফোর্সের আদলে বদরি-৩১৩ বাহিনী

আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হলো আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান।

সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে যায় তালেবানের হাতে। এরপর আলোচনায় চলে আসে তালেবানের বিশেষ বাহিনী ‘বদরি-৩১৩’। বলা হচ্ছে, মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা এ বাহিনীর হাতেই এখন কাবুলের নিরাপত্তাভার।

আমেরিকা চলে যাওয়ার পর ‘বদরি-৩১৩’র পরনে বুলেটপ্রুফ ভেস্ট, মাথায় ব্যালিস্টিক হেলমেট, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা আর অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে এই বিশেষ কমান্ডো ইউনিট।
সড়ক কিংবা বিমানবন্দরে এখন পাহাড়ায় রয়েছে তালেবানের এই বিশেষ কমান্ডো ইউনিট। ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র ৩১৩ সেনা নিয়ে মক্কা অভিযানের চেতনায় নামকরণ এ বাহিনীর। অনেক বেশি দুর্ধর্ষ এ বাহিনীর সদস্যরা। মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা হয়েছে এদের।

তালেবানের সহপ্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে বাদরুদ্দীন হাক্কানি এ বাহিনীর প্রতিষ্ঠাতা। মার্কিন ড্রোন হামলায় ২০১২ সালে নিহত হন তিনি। বর্তমানে এ বাহিনীর আনুমানিক সদস্য ৫ হাজার।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে গেছে। এখন দেখার বিষয় আইএসের মতো জঙ্গিদের মোকাবিলা ও দেশটির নিরাপত্তায় বদরি-৩১৩সহ তালেবান যোদ্ধারা কতটা সফল হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office