শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

পবিত্র কোরআন ছিঁড়ে পোড়ানোর ঘটনায় একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি পুলিশ জানিয়েছে, টেম্পে ক্যাম্পাসের হেইডেন লাইব্রেরিতে পবিত্র কোরআন শরিফ ছিঁড়ে পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তির নাম ওয়েসলে ওয়েগনার। তার বয়স ৩৭ বছর। পবিত্র কোরআন শরিফসহ লাইব্রেরিতে অন্যান্য জিনিসপত্র ধ্বংস করার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ কর্মকর্তা মাইকেল থমসন এক বিবৃতিতে বলেন, পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং গ্রন্থাগারের কর্মীদের কাছ থেকে সব জেনে এ ঘটনাটিকে দ্রুত সমাধানের ব্যবস্থা করছে।

ওই বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা গত বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরে। এটাকে তারা জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে তদন্তের দাবি জানায়। সেই সঙ্গে প্রকৃত অপরাধীর শাস্তি কামনা করে। এরপর শুক্রবার এ ব্যাপারে বিবৃতি দেয় স্থানীয় পুলিশ প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পবিত্র কোরআন শরিফের পাতা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে।

মুসলিম ছাত্রসংগঠনের প্রধান সাশা উদ্দীন বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ দ্রুতগতিতে তদন্ত চালিয়ে যাওয়ায় আমরা আনন্দিত। আমরা শান্তির সঙ্গে এগিয়ে যেতে চাই।

পুলিশ কর্মকর্তা মাইকেল থমসন বলেছেন, তদন্ত এখনো চলছে। কেন ওই লোক পবিত্র কোরআন শরিফ ছিঁড়ে ফেলে তা পুড়িয়েছে, সেটাও জানার চেষ্টা চলছে।
সূত্র : এবিএনএ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office